ছবি- সংগৃহিত
সারাদেশ

আগুনে পুড়ে ছাই ১০ ঘর

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কল্যাণকাঠি এলাকায় ব্র্যাক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিস্ব হয়ে পড়েছেন আবাসনের এ দরিদ্র পরিবারগুলো।

রোববার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কল্যাণকাঠি আবাসনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও বরিশালের ২টি ইউনিটের কর্মীরা এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই আবাসনের ১০টি ঘরের মালামালসহ ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: হত্যার পর ফের ধর্ষণের চেষ্টা!

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সাব অফিসার সালাউদ্দিন মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘর সংলগ্ন রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় ওই ১০টি ঘরে কেউই ছিল না, ঘরগুলো তালাবদ্ধ ছিল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা