ছবি- সংগৃহিত
সারাদেশ

টিসিবির পণ্য নিয়ে হুড়োহুড়ি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নির্ধারিত স্পটে আমন্ত্রিত অতিথিরা টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর পণ্য বিতরণে কোনো নিয়ম শৃঙ্খলা না থাকায় গ্রহীতাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

রোববার (২০মার্চ) সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এরপর কুড়িগ্রাম পৌরসভাসহ জেলার ২২টি স্পটে টিসিবি’র পণ্য বিক্রি হয়।

আরও পড়ুন: হত্যার পর ফের ধর্ষণের চেষ্টা!

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা।

জানা গেছে, অতিথিরা চলে যাওয়ার পরপরই পণ্য নিতে হুড়োহুড়ি শুরু করে লোকজন।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমরা সেখানে থাকা অবস্থায় কোনো সমস্যা হয়নি। কার্ডধারীরা যতক্ষন থাকবে ততক্ষন পণ্য দেওয়া হবে। ’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা