সারাদেশ

মুন্সীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার

বুধবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজদীখান বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ অভিযান চালান।

এ সময় তুলি বেকারিতে উৎপাদিত খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও পণ্যের দাম নির্ধারণ না থাকায় ৫ হাজার টাকা, মদিনা বেকারিতে খাবারে ননফুড গ্রেড রঙ খাবারে মিশানোর দায়ে ৩ হাজার টাকা।

একই বাজারে আল্লাহর দান বিরানী হাউসে ননফুড গ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ কাচ্চি বিরিয়ানি ও মুরগির রোস্টে মিশানোর দায়ে ৫ হাজার টাকাসহ মোট ৩ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহ আলম। সিরাজদিখান থানা পুলিশ একটি টিম এ সময় সহযোগিতা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা