ছবি- সংগৃহিত
সারাদেশ

প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার 

সাননিউজ ডেস্ক: রাজধানীর রমনা থেকে সংঘবদ্ধ মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চক্রটি ১০০ জনকে পাচার করে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এ চক্রের নেতা তুরস্কে বসে বাংলাদেশি এজেন্টের মাধ্যমে পাচার কর্মকাণ্ড চালাচ্ছেন বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার বিকেলে রমনার একটি বাসা থেকে সংঘবদ্ধ মানবপাচার চক্রের সদস্য ইফতাফ শাহীন ও মো. মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা মানবপাচার চক্রের সদস্য। এ চক্রের মূল হোতা সজিবুল ইসলাম বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। চক্রের সদস্যরা সার্বিয়াতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লোকজনদের সে দেশে পাঠান। যাওয়ার খরচ বাবদ তাদের কাছ থেকে ৬ লাখ টাকা করে আদায় করেন।

আরও পড়ুন: উদ্ধারের পর অবমুক্ত গন্ধগোকুল

গত বছরের ১৭ নভেম্বর সার্বিয়ার উদ্দেশে রওয়ানা করেন এক ব্যক্তি। সার্বিয়ায় পৌঁছার পর দালালদের প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ পাননি তিনি। সেখানে মানবেতর জীবনযাপন করতে থাকেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সার্বিয়াতে কাজের সন্ধান না পাওয়ায় ওই চক্র তাকে অবৈধ পথে ইতালিতে যাওয়ার প্রস্তাব দেয়। ৭ মার্চ দুপুরে একটি ফোনের মাধ্যমে ওই ব্যক্তির স্ত্রী জানতে পারেন যে, তার স্বামী সার্বিয়াতে মারা গেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা ১০০ জনকে পাচার করে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা