ছবি- সংগৃহিত
সারাদেশ

 বালুর মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের একটি বালুর মাঠ থেকে ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জ সোনারামপুর বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজ এলাকায় মহাসড়কের পাশের বালুর মাঠে কোন এক সময়ে কে বা কারা নবজাতকটিকে রেখে যায়। বিকেলে স্থানীয়রা বালুর মাঠের পাশের খালের পানিতে গোসল করতে গিয়ে প্রথমে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাসায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে ওই নবজাতকটি রেখে গেছে তা জানতে পারেনি। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা