ছবি- সংগৃহিত
সারাদেশ

ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার টংকাবতীর ব্রিক ফিল্ড এলাকায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম জলন্ত তঞ্চঙ্গ্যা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে জলন্ত তঞ্চঙ্গ্যা মোটরসাইকেল যোগে টংকাবতীর এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। এসময় ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা
যায়।

আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা

পরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও এর জন্য জেএসএস’কে দায়ী করছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

এ বিষয়ে ইউপিডিএফ’র বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবামং মার্মা অভিযোগ করেন, জলন্ত তঞ্চঙ্গ্যা বছর খানেক আগে সে জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং ইউপিডিএফ’র সমর্থক হয়ে কাজ করছিলেন। দল ছেড়ে আসায় জেএসএস সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা