ছবি-সংগৃহিত
সারাদেশ

তেল মজুতের দায়ে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরে ৪ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ মার্চ) দুপুরে শহরের নাগের বাজার তেলপট্টির নরেন্দ্র পাল স্টোরে জরিমানা করা হয়।

আরও পড়ুন: অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা

এছাড়াও পলিথিন মজুতের অপরাধে একই উপজেলার দেপাড়া বাজারের মেসার্স ভাই ভাই স্টোরে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেমের ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন।

এ ব্যাপারে রুবাইয়া বিনতে কাশেম বলেন, নাগের বাজারের তেলপট্টি এলাকার নরেন্দ্র পাল স্টোরে ২৩টি ড্রামে ৪ হাজার ২৫৫ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের রশিদ দোকানির কাছে ছিলো না। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে ৭ দিনের মধ্যে এসব তেল বিক্রি করা এবং প্রয়োজনীয় রশিদ সংগ্রহের আদেশ দেওয়া হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা