সারাদেশ

নোয়াখালীতে বাসের চাপায় বিক্রয় কর্মী নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহি উপকূল এক্সেক্লুসিভ পরিবহনের চাপায় এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। নিহত বিক্রয় কর্মীর নাম মো,ইউছুফ (৩৬) সে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাকিরপুর গ্রামের বাসিন্দা এবং একজন বেকারী বিক্রয় কর্মি ছিল।

আরও পড়ুন: নির্বাচন যেন অংশীদারিত্বমূলক হয়

রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের বজরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী সোনাইমুড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, নিহত ইউসুফ একটি বিস্কুট কোম্পানির বিক্রয় কর্মী ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে বজরা-ইসলামগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে বিস্কুট সরবরাহ করে সড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা লক্ষীপুরগামী যাত্রীবাহী পরিবহন উপকূল এক্সক্লুসিভের একটি বাস ইউসুফকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আফানিয়া এলাকায় সড়ক অবরোধকরে ঘাতক বাসটি আটক করে। এসময় কৌশলে চালক ও হেলপার পালিয়ে যায়।

তিনি আরও জানান, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইন গত প্রদক্ষেপ নেওয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা