সারাদেশ
মুন্সীগঞ্জ চরাঞ্চলে সাবমেরিন ক্যাবল বসানো শুরু

এতোদিন স্বপ্ন ছিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: এতোদিন স্বপ্ন ছিল। মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের চরাঞ্চলে পদ্মা নদীর পাড় এলাকায় শুরু হয়েছে সাবমেরিন ক্যাবল বসানো। শনিবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে পদ্মার শাখা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল বসানোর কাজ ৷ চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: নির্বাচন যেন অংশীদারিত্বমূলক হয়

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদ্মার শাখা নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কাজ শুরু করে।

বিআরইবির প্রজেক্টটি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে করানো হচ্ছে ক্যাবল বসানোর কাজ। যেখানে নদীর প্রসস্ততা বেশী সেখানে সাবমেরিন ক্যাবল বসানো হয় বলে জানা যায়।

বাংলাবাজারের পদ্মার শাখা নদীর তলদেশ দিয়ে যাবে ওপারের চরাঞ্চলের ৯ টি গ্রামে বিদ্যুৎ। নদীর প্রসস্ততা বেশী থাকলে, সেখানে সাবমেরিন ক্যাবল ব্যবহার করা হয় বলে জানায় বিদ্যুৎ বিভাগ।

এ বিষয়ে সাবমেরিন ক্যাবল সঞ্চালন প্রকৌশলী মো. রাজিবুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার পদ্মার শাখা নদীটির প্রসস্ততা বেশী হওয়ায় চরাঞ্চলের একাধিক গ্রামে বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা ক্যাবল নদীর তলদেশ দিয়ে নিচ্ছি। যেখানে নদীর প্রসস্ততা ৫০০ মিটারের বেশী থাকে, সেখানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরকার বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এটি হলো বিদ্যুৎতের পাওয়ার ক্যাবল।

আরও পড়ুন: ২৪ ঘণ্টা হাফপাসের দাবিতে বিক্ষোভ

চরডুমুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম ফারুকুল ইসলাম বলেন, পদ্মার শাখা নদীটি যেখানে পানি থাকে তা ২২৭ মিটার তীরে মাটির নিচে থাকবে ৭৩ মিটার। নদীর ৩০০ মিটারসহ এক কিলোমিটার সাবমেরিন ক্যাবল বসানো হবে। এতে পদ্মার ওপারের ৯ টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে।

এদিকে চর বানিয়াল গ্রামের কৃষক রোশন খাঁ (৬৫) বলেন, আমরা বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ পাড়ের বাসিন্দা। এখানে বিদ্যুৎ আসতাছে স্বপ্নের মতো লাগছে। এখন কেরসিন তেলের দাম বেশী। আমরা কৃষক মানুষ, কষ্টে জীবন যাপন করি। শেষ বয়সে বিদ্যুৎ দেখে যাবো ভাবতে পারি না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা