সারাদেশ

শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক হিমু’র বিদায়

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে চির বিদায় দেয়া হলো ঝালকাঠির সাংবাদিকতার কিংবদন্তি হেমায়েত উদ্দিন হিমুকে।

আরও পড়ুন: কলকাতায় গেস্ট হাউসে বাংলাদেশি নারীর মৃত্যু

শনিবার (১২ মার্চ) দুপুরে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যলেেয়র সামনে সংগঠনের সাবেক সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর কফিন আনা হয়।

সেখানে শ্রদ্ধা জানায়, ঝালকাঠি সংবাদপত্র পরিষদ, টেলিভিশন সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থা। এরপরে ঝালকাঠি প্রেস ক্লাব প্রাঙ্গনে তার কফিন রাখা হয়। সেখানে প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

জোহর নামাজের পরে ঝালকাঠি ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঝালকাঠি পৌর গোরস্থানে তাকে সমাহিত করা হয়। এদিকে হেমায়েত উদ্দিন হিমুর মৃত্যুতে দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি।

আরও পড়ুন: ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত গ্রেফতার

কিংবদন্তি হেমায়েত উদ্দিন হিমুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।

উল্লেখ্য, শুত্রুবার (১১ মার্চ) রাতে হঠাৎ অসুস্থ হয়ে হেমায়েত উদ্দিন হিমু বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা