ছবি-সংগৃহিত
সারাদেশ

একসাথে ২২৬ কি.মি হাঁটলেন বাবা-ছেলে

পঞ্চগড় প্রতিনিধি: পায়ে হেঁটে ২২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাইবান্ধা থেকে বাংলাবান্ধা এসেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেক আলী ও তার ছেলে মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা আসেন তারা। লক্ষ্যে পৌঁছাতে পেরে দারুণ উচ্ছ্বসিত বাবা ও ছেলে।

জানা যায়, গত ৭ মার্চ গাইবান্ধার সাদেক চত্বর থেকে বাংলাবান্ধা অভিমুখে বের হন বাবা-ছেলে। ৫ দিনে ২২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তারা।

আরও পড়ুন: হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

এ নিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বাবা-ছেলে মিলে একটি মহৎ ভিশন সেট করি। যার লক্ষ্যে আমরা এখন ছুটে চলেছি। এই লক্ষ্যে ছুটতে গিয়ে আমরা বর্তমান ৩৮তম মিশনের ৫ম দিনে অবস্থান করছি বাংলাবান্ধায়। মূলত বাবার শরীর ঠিক রাখতে তার সঙ্গে এই পথ চলা শুরু করেছি।’

সাদেক আলী বলেন, ‘আমরা বাপ-বেটা গত ডিসেম্বর মাসের ১৪ তারিখ থেকে একটি বিশেষ উদ্যোগ সামনে রেখে মিশন শুরু করি। এই মিশনগুলো একের পর এক পরিচালনা করে আমরা ৩৭তম মিশনে পৌঁছাই। আর এই ৩৭তম মিশনে আমরা ১১৩৪ কিলোমিটার পথ অতিক্রম করেছি। গত ৭ তারিখ থেকে ৩৮তম মিশন শুরু করে হেঁটে আজ বাংলাবান্ধা পৌঁছাতে সক্ষম হই।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা