সারাদেশ

বরগুনায় কলেজছাত্রীর আত্মহত্যা

সান নিউজ ডেস্ক : বরগুনায় মোবাইল ফোনের সেলফি ক্যামেরা নিজের দিকে তাক করে ফাঁস নিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম জেরিন ইসলাম (১৮)। বরগুনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সে।

আরও পড়ুন: সব টিভিতে দেখাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

শুক্রবার (১১ মার্চ) সকালে গ্রিন রোডের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জেরিন ইসলাম সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী গ্রামের জলিল মৃধার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা প্রবাসী হওয়ায় জেরিন ও তার মা গ্রিন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় তার মা এক আত্মীয়ের বাড়িতে যায়। পরে শুক্রবার সকালে তাকে প্রতিবেশীরা জানান তার মেয়ে আত্মহত্যা করেছেন। এরপর পুলিশ গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জেরিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে

এ সময় ঘরে থাকা ফ্রিজের ওপরে জেরিনের চেহারার দিক তাক করা অবস্থায় একটি স্মার্টফোন পাওয়া যায়। পুলিশ ধারণা করছে, কাউকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন কলেজছাত্রী। স্মার্টফোনটি জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে বাসার মালিক সোনিয়া আক্তার বলেন, জেরিন তার মা ও ভাইকে নিয়ে আমাদের বাসায় ভাড়া থাকত। ২/৩ মাস আগে তার ভাই বিদেশ চলে চায়। এরপর থেকে মা ও মেয়েই থাকত। আজ সকালে আমাদের আরেক ভাড়াটিয়া জেরিনের প্রতিবেশী বাথরুমে যাওয়ার সময় জেরিনকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে আমাকে ডাক দেয়। পরে আমি পুলিশকে জানাই। গতকাল সারারাত জেরিন বাসায় একা ছিল।

আরও পড়ুন: খাদ্যঝুঁকিতে গোটা বিশ্ব!

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের চেহারা বরাবর একটি স্মার্টফোনে সেলফি ক্যামেরা তাক করানো ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কাউকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে। ফোনটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা