সৈকতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ
সারাদেশ

সৈকতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে সবাই ভিডিও করায় ব্যাস্ত। গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র সাঈদ হোসেন বাপ্পির (১৪) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।

আরও পড়ুন:আমিরাতের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্টের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে।

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত কর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়।

তবে একজনকে উদ্ধার করা হলেও সাইদ স্রোতের টানে হারিয়ে যায়। পরে যে স্থানে সে গোসল করছিল তার কিছু দূরে মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন:নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী করবে

সাঈদের সহপাঠীরা জানায়, সমুদ্রে এক সাথে গোসল করতে নামে তারা । সাঈদ সাঁতার জানত না। তারা দুটি টিউব ভাড়া করে নেন। টিউবটি ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলে সেখান থেকে সাঈদ ছিটকে পড়ে। সাঈদের হাত ধরে থাকলেও চোরাবালির কারণে সেখান থেকে সে আরও দূরে চলে যায়।

আরও পড়ুন:জঙ্গি বিমান ভূপাতিত করেছে ইউক্রেন

তাকে বাঁচানোর জন্য সাগরের পাড়ে থাকা সবাইকে আকুতি করলেও কেউ এগিয়ে আসেনি। উল্টো সবাই ভিডিও করছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা