সারাদেশ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতী মারা গেছে। নিহতরা হলেন-উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের জালাল আহমেদের স্ত্রী মোসাম্মৎ হায়াতের নেছা (৭৫) ও একই গ্রামের হাসান আহমেদের ছেলে জিহাদ হোসেন (৮)।

আরও পড়ুন: নো-ফ্লাই জোন ঘোষণায় দ্রুত যুদ্ধ শেষ হবে

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রামে একটি ধান খেতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হায়াতের নেছা তাঁর বাড়ির ভিতরের এক নাতীকে নিয়ে বাড়ির পাশের একটি বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছিলেন। এ সময় ধান খেতে জিহাদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যান। তাকে পড়ে থাকতে দেখে দাদী হায়াতের নেছা বাচ্চাটিকে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন: এই মুহূর্তে এত বড় দায়িত্ব নিতে চাই না

পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, বিষয়টি চাটখিল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধান খেত থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে এনে রাখে।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা