সারাদেশ

তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে পাতানো এমসি নির্বাচনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পাতানো নির্বাচন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগামী ১৯মার্চ ভোট গ্রহনের তারিখ নির্ধারন করে ইতোমধ্যে তফসিল ঘোষনাও হয়েছে। তফসিল অনুযায়ী গত ৫ থেকে ৭ মার্চ তারিখে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছে প্রার্থীরা।

আরও পড়ুন: নীলফামারীতে আ.লীগের অভিষেক ও সম্মাননা

ভোটারদের তথ্যমতে মুল অভিযোগ হলো, এই বিদ্যালয়ের যিনি এডহক কমিটির সভাপতি পদে আছে তিনিই আবার এই নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন। তার এই দৈত্ব দায়িত্ব নির্বাচনী বিধিলংঘন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আতাঁত করে বিধিবহির্ভূত ভাবে তিনি দৈত্ব ভূমিকায় লিপ্ত হয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে পুরো বিষয়টি জানা সত্বেও নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি এরিয়ে নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেছেন ভোটাররা।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের প্রার্থী ফিরোজ আলম বলেন, ‘স্কুলটির প্রধান শিক্ষক আবুল কাসেম তার ছক মোতাবেক পকেট কমিটি গঠনের লক্ষে একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা চালাচ্ছে। আর সেই নীল নকশার কমিটি বাস্তবায়নে বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি নিজেই প্রিজাইডিং অফিসারের দায়িত্ব নিয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে।’

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের সভাপতি ও প্রিজাইডিং অফিসার বদরুল আলম তড়িঘড়ি করে গোপন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। এই তফসিল ঘোষনার আগ পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের কিছুই জানানো হয়নি। মিডিয়া কর্মীদের কাছে কারা অভিযোগ করেছে এমন অভিভাবকদেরকেও খুজছে দৈত্ব দায়িত্বে থাকা মোহাম্মদ বদরুল আলম।

অভিভাবকরা অভিযোগ করেন, তফসিল ও ভোটার তালিকা ক্লাসে পাঠ করাসহ নোটিশ বোর্ডে টানিয়ে দেয়ার বিধান থাকলেও তারা এর কোন তোয়াক্কা করেনি। মেয়াদ শেষ হওয়ার ৮০দিন পূর্বে নির্বাচনী কার্যক্রম শুরু করার বিধাণ থাকলেও করোনার জন্য ২২ জানুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রধান শিক্ষক সে বিধানও অনুসরন করেনি। এছাড়াও ভোটার তালিকায় সভাপতির নাম অংকিত সিল মোহর থাকা বাধ্যতামূলক হলেও ঘোষিত তালিকায় সিল মোহন ব্যবহার করা হয়নি।

এ প্রসঙ্গে এডহক কমিটির সভাপতি ও প্রিজাইডিং অফিসার বদরুল আলম বলেন, ভোটার তালিকায় নাম অংকিত সিল মোহর দেয়াটা উচিৎ ছিলো। তবে আমার কোন দোষ ত্রুটি হলে আমি তা সংশোধন করে নিবো।

আরও পড়ুন: রুহিয়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

তিনি আরও বলেন, 'শিক্ষাবোর্ড কতৃক নিয়ম অনুযায়ী প্রিজাইডিং নিয়োগের পর সভাপতির কোন কার্যক্রম বা দায়িত্ব থাকে না।' তাহলে আগামী ২১ এপ্রিল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্বে থেকে প্রিজাইডিং অফিসার কিভাবে হলেন জানতে চাইলে কোন সদুত্তোর দিতে পারেনি।

স্কুলটির প্রধান শিক্ষক আবুল কাসেম দুলাল পাতানো নির্বাচনের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করার পক্ষে। কোনো বিতর্ক হোক তা আমি চাইনা। তবে আমাকে অনেকেই দোষী দাবী করে ফোনে অনেক কথা শুনাচ্ছে। আমার জায়গা থেকে আমি সঠিক আছি।

এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, দ্বৈত দায়িত্ব নেয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তার সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, একই ব্যক্তি সভাপতি ও প্রিজাইডিং এর দায়িত্ব কেন নিলো তা আমি এখনই খোজ নিয়ে ব্যবস্থা নেবো। প্রয়োজনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রিজাইডিং কর্মকরবতা নিয়োগের দায়িত্ব প্রদান করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা