খেলা

পাতানো ম্যাচের অভিযোগে কমিটির জরিমানা

এম.এ আজিজ রাসেল: হিম শীতল বাতাসে অলসতা ভর করেছে সবাইকে। যার রেশ ছড়ায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারিতেও। দর্শকহীন নিষ্প্রাণ ও গোল মিসের মহড়া দেখে হাত গুটিয়ে বসে ছিল দর্শকেরা। বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের সুপার সিক্সের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় খুরুশকুল ক্রীড়া সংস্থা ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়া। এতে ৩-০ গোলে জয় পায় খুরুশকুল। দলের পক্ষে গোল ৩টি করেন মানিক, শেখ আহমদ ও জমির।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে সোনার ছেলে গড়তে হবে

তবে তাদের কাছে শক্তিশালী মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের অসহায় আত্মসমর্পণ রহস্যঘেরা। অপরদিকে খুরুশকুলও অন্তত আরও হাফ ডজন গোল দেওয়ার সহজ সুযোগ মিস করেছে। যার ফলে ফুটবল প্রেমীদের মাঝে সমালোচনার ঝড় উঠে। গুঞ্জন উঠে শেখ জামালকে চ্যাম্পিয়ন করতে পরিকল্পিতভাবে পাতানো ম্যাচ খেলা হয়। এমন অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে টেকনিক্যাল কমিটি।

তবে এমন অভিযোগ অস্বীকার করেন দুই দলের কোচ। টেকনিক্যাল কমিটি ম্যাচ পাতানোর অভিযোগ পাওয়ায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ফুটবল লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন কবির।

আরও পড়ুন: মিয়ানমারে বিমান হামলায় নিহত ৭

খুরুশকুল ক্রীড়া সংস্থা: সাইফুল, রিদুয়ান, মোস্তফা, সেফা, ফারুক, আরমান, তানিম, রাজীব, আবিদ, ডাবলু, অলাসিং, সজীব, শেখ আহমদ, মানিক ও সোহাগ। ম্যানেজার হাসান সিকদার ও কোচ বাদশা।

মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়া: রাসেল, রবি, আইয়ুব, সাকিব, রাজিব, ফরহাদ, বিজয়, শাহীন, বাহাদুর, মিনহাজ ও মোস্তাফিজ। ম্যানেজার নুরুল আবছার ও কোচ রাহাত।

আরও পড়ুন: আশা ছাড়েনি ইসি

ম্যাচ রেফারি: সাইফুদ্দিন মুন্না, বোরহান উদ্দিন, মোরশেদ ও আরমান শিবলী। ম্যাচ কমিশনার ধীমান বড়ুয়া।

শুক্রবার একই ভেন্যুতে মুখোমুখি হবে অল ষ্টার ফুটবল ক্লাব ও বাঁশ কাটা খেলোয়াড় কল্যাণ সমিতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা