ছবি-সংগৃহিত
সারাদেশ

কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার সুধারাম মডেল থানা এলাকার জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-রাফসান হোসেন, মো. আসিফ ও মো. ইমন। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার ছুরি ও একটি লোহার তৈরি কাটার জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: চার পর্যটকের বিরুদ্ধে মামলা

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. শামীমুল এহসান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

তিনি আরও জানান, গ্রেফতাররা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। ধারণা করা হচ্ছে, তারা কিশোর গ্যাং পরিচালানার জন্য সেখানে জড়ো হয়েছিল। এ ব্যাপারে সুধারাম থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা