সারাদেশ

সুবর্ণচরে আগুনে পুড়ে ছাই ১০ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: চীনে তেল পাঠাচ্ছে সৌদি আরব

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে। পরে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে, ২টি ফার্মেসী দোকান, ৩টি চা দোকান, ১টি হোটেল, ১টি হোমিও দোকান, ১টি সেলুন, ১টি কীটনাশক দোকান ও ১টি কুলিং কর্ণার।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চর হাসান ভূঁইয়ার হাট বাজারের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: দুর্নীতিবাজদের দমন করুন

সুবর্ণচর ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা