কোম্পানীগঞ্জের ৮ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
সারাদেশ

কোম্পানীগঞ্জের ৮ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

নোয়াখালী প্রতিনিধি : সপ্তম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা শপথ নিয়েছেন।

আরও পড়ুন:নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বুধবার (৯মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। শপথ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক শপথ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বহী কর্মকর্ত মো. খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন:কমছে ভোজ্য তেলের ভ্যাট

শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন :

১নং সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ২নং চরহাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ, ৩নং চরপার্বতী ইউনিয়নে কাজী মোহাম্মদ হানিফ, ৪নং চরকাঁকড়া ইউনিয়নে মো.হানিফ সবুজ, ৫নং চরফকিরা ইউনিয়নে জায়দল হক কচি, ৬নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী এবং ৮নং এলাহী ইউনয়নে আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন:২৮ নাবিক দেশে ফিরছেন আজ

এছাড়াও জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যান মো.বেলায়েত হোসেনও শপথ গ্রহণ করেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা