সারাদেশ

মাদারীপুরে চাচার দায়ের কোপে ভাতিজির মৃত্যু

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকার হোগলার মাঠ নামক স্থানে চাচা জামাল হোসেনের (২২) দায়ের কোপে দশ মাস বয়সী আয়শা আক্তারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল

মঙ্গলবার (৮ মার্চ) শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ। এর আগে সোমবার (৭ মার্চ) বিকেল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠানে বসে বাঁশের চটি ছিলছিলো। এ সময় ভাবির সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে তার ভাবিকে দা দিয়ে কোপ মারেন। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে রাতে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই গ্রেফতার

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিরাজ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বড় ভাবিকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লাগে। স্থানীয় ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা