সারাদেশ
আইনজীবী সহকারী সমিতির নির্বাচন

মুন্সীগঞ্জে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২২-২০২৪ বছরে কার্যকরী পরিষদের নির্বাচন ঘনিয়ে আসছে। এতে ব্যাস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনের প্রার্থীরা। আইনজীবীদের সেরেস্তায় ও চলার পথে ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা।

আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে বাংলাদেশিরা

২টি প্যানেলের মধ্যে মাসুম-সেকান্দর মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন লড়ছেন মো. আল মাসুম ও সাধারণ সম্পাদক পদে মো.সেকান্দর আলীসহ অন্যান্য পদে আরও ১২ জন প্রার্থী রয়েছে।

অপরদিকে, হাবিব-জোবায়ের পরিষদ মনোনিত সভাপতি পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন শেখ হাবিবুর রহমান (হাবিব) ও সাধারণ সম্পাদক পদে জোবায়ের মাহমুদ সহ অন্যান্য পদে আরও ১৪ জন প্রার্থী। এর মধ্যে হাবিব-জোবায়ের পরিষদ মনোনীতসহ সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: তীব্র সংকটে মারিউপোলের বাসিন্দারা

এ সময় নির্বাচনের উভয় প্যানেলের প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ফলাফল আশা করেন। এবার আইনজীবী সহকারী সমিতির ভোটার সংখা ২২৮ জন। গত ৩ মার্চ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ করার পর ও রোববার ৬ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের পর থেকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তারা।

এ ব্যাপারে আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন বলেন, এবারে আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে ভোটার সংখা ২২৮ জন, ২টি প্যাানেল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে। আজ (রোববার) নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। আগামী ২১ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: জায়েদকে বিজয়ী ঘোষণার রায় স্থগিত

এ ব্যাপারে হাবিব-জোবায়ের পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী শেখ হাবিবুর রহমান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আমরা ভোটে অংশ গ্রহণ করবো। সকলে ভোট দিলে আমি নির্বাচিত হবো।

অপরদিকে, মাসুম-সেকান্দর পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী আল মাসুম বলেন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতি ও আইনজীবী সহকারীদের স্বার্থে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচনের ফলাফল যাই হোক। সকল আইনজীবী সহকারীদের সাথে কাজ করে যাবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা