সারাদেশ

চাঁদার দা‌বি‌তে অধ্যক্ষকে মারধর, থানায় মামলা

কামরুজ্জামান স্বাধীন, উ‌লিপুর (কু‌ড়িগ্রাম): কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে চাঁদার দা‌বি‌তে এক অধ্যক্ষকে মারধ‌রের অ‌ভি‌যোগ উঠেছে। চাকু‌রি থেকে অবস‌রে যাওয়ার বিদায়ী অনুষ্ঠান থে‌কে বাড়ি ফেরার প‌থে মারধ‌রের শিকার হন তি‌নি।

আরও পড়ুন: রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক

ভূক্তভো‌গী ওই অধ্যক্ষের নাম একরাম উদ্দিন (৬০)। তি‌নি‌ চিলমারী সি‌নিয়র মাদরাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ। এ ঘটনায় চিলমারী ম‌ডেল থানায় মামলা দা‌য়ের ক‌রে‌ছেন তিনি।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, ওই উপ‌জেলার আকন্দপাড়া গ্রা‌মের মৃত ম‌ফিজ উ‌দ্দিন ব্যাপারীর পুত্র একরাম উদ্দিন দীর্ঘ‌দিন ধ‌রে চিলমারী সি‌নিয়র আ‌লিম মাদরাসায় সুনা‌মের সা‌থে অধ্যক্ষের দায়িত্ব পালন ক‌রে আসছেন। গত ২-৩ মাস পূ‌র্বে ওই মাদরাসায় ৪ জন কর্মচারীর নি‌য়োগ সম্পন্ন হয়। এ‌তে বাঁধ সা‌ধেন স্থানীয় প্রভাবশালী হা‌ফিজুর রহমান, হাসিবুর রহমান, শিবলী মিয়া ও তা‌দের প‌ক্ষের লোকজন।

দুস্কৃতিকারীরা নিয়োগ বাবদ ওই অধ্যক্ষের কাছ থে‌কে ৫ লাখ টাকা চাঁদা দা‌বি ক‌রে আস‌ছিল। এ‌তে ব্যর্থ হ‌লে গত ২৮ ফেব্রুয়ারি ওই অধ্যক্ষ চাকু‌রি থে‌কে অবসরের বিদায়ী অনুষ্ঠান শেষে বা‌ড়ি ফেরার প‌থে, শহ‌রের এলএস‌ডি মোড়ে পৌঁ‌ছালে অধ্যক্ষ‌কে পথ‌রোধ ক‌রে দুর্বৃত্তরা। এসময় তারা পূনরায় চাঁদার টাকা দা‌বি ক‌রেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে অসীকৃতি জানালে একপর্যায়ে অধ্যক্ষ‌কে বেধড়ক মার‌পিট ক‌রেন তারা।

আরও পড়ুন: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

এসময় আশপা‌শের লোকজন এসে তাকে উদ্ধার ক‌রে চিলমারী স্বাস্থ্য কমপ্লে‌ক্সে ভর্তি করেন। এ ঘটনায় গত ২ মার্চ ওই অধ্যক্ষ বা‌দি হ‌য়ে হাফিজুর রহমানসহ ৫ জন‌কে আসামী ক‌রে চিলমারী মডেল থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

এ বিষ‌য়ে ‌চিলমারী ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ আ‌নোয়ারুল ইসলাম ব‌লেন, আসামী ধরার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা