সারাদেশ

স্ত্রীকে গলা কেটে হত্যা, আটক স্বামী

সান নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়ায় স্ত্রী রিপা আক্তারকে (৩৫) গলা কেটে হত্যা করেছেন স্বামী। অভিযুক্ত স্বামীর নাম আব্দুল হামিদ মিল্টন। তিনি পৌর শহরের ষোলোঘরের বাসিন্দা।

আরও পড়ুন:ফের মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা

রোববার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে র‌্যাব।

স্থানী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ দিন আগে পৌর শহরের পশ্চিম তেঘরিয়ার (রংধনু-৭, রোড নং ৫) ফজলুর রহমানের বাসা ভাড়া নিয়ে পরিবারসহ ওঠেন মিল্টন। তিনি শহরে সিএনজি চালাতেন। পারিবারিক কলহের জেরে রোববার বেলা সাড়ে ১১টায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্বামী আব্দুল হামিদ মিল্টন।

বাড়ির মালিক ফজলুর রহমানের ছেলে সৈয়দ আরিফুর রহমান বলেন, এখানে আমাদের ভাড়াটিয়া ছিল। সকালে আরেক ভাড়াটিয়া এসে খবর দেয় তাদের বাসায় কী যেন সমস্যা হয়েছে। গিয়ে দেখি স্ত্রী রিপা আক্তার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এটা দেখে ৯৯৯ কল দেওয়ার পর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে রিপাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:জায়েদকে বিজয়ী ঘোষণার রায় স্থগিত

এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বামী আব্দুল হামিদ মিল্টন পালানোর চেষ্টার সময় মল্লিকপুর এলাকার নতুন বাস স্টেশন থেকে তাকে আটক করে সুনামগঞ্জ র‌্যাব।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের মোবাইল টিম যায়। সেখানে গিয়ে রিপা আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখে। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা