সারাদেশ

বোয়ালমারীতে হত্যা মামলার বাদী ইয়াবাসহ আটক

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাটাগর দেওয়ান শাগেরশাহ্ মাজারের নিকট থেকে শনিবার বিকালে মো. ইব্রাহিম শেখ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিস ইয়াবাসহ স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন:বাজে ফিল্ডিং নিয়ে হতাশ পাপন

রোববার (৬ মার্চ) এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের মৃত আকমল হত্যা মামলার বাদী তার ছেলে মো.ইব্রাহিম শেখ (২৩) শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপাপাত ইউনিয়নের কাটাগর দেওয়ান শাগেরশাহ্ মাজারের নিকট ঘোরাফেরা করছিলো। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করে তার শরীর তল্লাশি করলে প্যান্টের পকেটে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট পায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মাদকসহ ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসেন।

রোববার সকালে আটক ইব্রাহিমকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করার জন্য নেওয়া হলে জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট ডা. কাজী আব্দুল্লাহ মারুফ নেগেটিভ রিপোর্ট দেন। এদিন দুপুরে বোয়ালমারী থানা পুলিশ মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।

আরও পড়ুন:প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, ইব্রাহিমের নামে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) ইয়াবা বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে মামলা হয়েছে। এর পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা