সারাদেশ
ছোট হয়ে আসছে ঢেলাপীর হাট

নীলফামারীতে দখল হচ্ছে বেজা’র জায়গা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সদর উপজেলার ঢেলাপীরে বাংলাদেশ অর্থ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’র (বেজা) জায়গা অবৈধভাবে দখল করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ছোট হয়ে আসছে জেলার ঐতিহ্যবাহী ঢেলাপীর হাট। ইতিমধ্যে সেখানে অর্ধশতাধিক দোকান ঘর নির্মাণ করা হয়েছে। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি রক্ষার জন্য প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

আরও পড়ুন: জায়েদকে বিজয়ী ঘোষণার রায় স্থগিত

জানা যায়, নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সূবর্ণখূলী মৌজার ২৮.২৪ একর ও কাদিখোল মৌজার ৭৭.৮২ একর, মোট ১০৬ একর খাস জমি গত ২০১৬ সালের ২৩ মার্চ দীর্ঘমেয়াদী লীজ দলিলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কে দেওয়া হয়। সরকারের পক্ষে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে নীলফামারী জেলা প্রশাসক এই দলিল সম্পাদন করে দেন জেলার ঐতিহ্যবাহী ঢেলাপীর হাটের সাথে লাগানো বেজা’র জমি।

জেলা প্রশাসকের উদ্যোগে ঢেলাপীর হাটের জমি অধিগ্রহণ করে হাটের পরিধিও বৃদ্ধি করা হয়। পরে ধীরে ধীরে হাটের জায়গা ও লীজকৃত বেজার জমিতে একাধিক ঘরবাড়ি, দোকানপাঠ নির্মান করে চলেছেন কতিপয় ভূমিদস্যু সিন্ডিকেট।

জানতে চাইলে অর্থনৈতিক জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম বলেন, এটি সরাকারের উন্নয়ন প্রকল্পের জায়গা। এই জমি দখলের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা জেলা প্রশাসক মহোদয়কে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি ব্যবস্থা গ্রহনের জন্য।

আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ফিরছেন অনন্ত-বর্ষা

ঢেলাপীর হাটের ইজারাদার মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, জমি দখলের বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ করে কোন ফল পায়নি। অজ্ঞাত কারণে তাঁরা নিরব ভূমিকা পালন করছেন। ঐতিহ্যবাহী এই ঢেলাপীর হাটের সরকারি জমি দীর্ঘদিন থেকে দখল করে মানুষ অবৈধভাবে বিভিন্ন পাকা স্থাপনা ঘরবাড়ি তৈরি করেছে।

নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, অর্থনৈতিক জোনের হস্তান্তরকৃত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করার কথা আমরা বেজা কর্তৃপক্ষকে জানিয়েছি। আর সরকারি হাটের সম্পত্তি কেউ দখল করতে পারে না। শিগগিরই আমরা সরেজমিনে পরিদর্শন করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা