রেড জোনে নারায়ণগঞ্জের ১৯ এলাকা
সারাদেশ

এবার রেড জোনে নারায়ণগঞ্জের ১৯ এলাকা

জেলা প্রতিনিধি:

দেশে করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ। এ জেলার ১৯টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার ২৩ জুন রেড জোন চিহ্নিত করার পর এসব এলাকায় পরবর্তী করণীয় জানতে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

রেড জোন চিহ্নিত এলাকাগুলো হলো, নারায়ণগঞ্জ সিটির সাতটি ওয়ার্ড, সদর উপজেলার দুটি, বন্দরের একটি, সোনারগাঁয়ের দুটি, আড়াইহাজারের তিনটি ও রূপগঞ্জ উপজেলার চারটি ওয়ার্ড।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদরের গোগনগরের ৩নং ওয়ার্ড, এনায়েতনগরের ৩নং ওয়ার্ড, বন্দর উপজেলার কলাগাছিয়ার ৩নং ওয়ার্ড, সোনারগাঁ উপজেলার আমিনপুরের ৩নং ওয়ার্ড, মুগড়াপাড়ার ১নং ওয়ার্ড, আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড, হাইজাদীরের ৩নং ওয়ার্ড, ভ্রাম্মন্দিরের ৩নং ওয়ার্ড, রূপগঞ্জের তারাবর ২ নং ও ৩নং ওয়ার্ড, কাঞ্চনের ২নং ওয়ার্ড ও ভুলতার ৩নং ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১, ২, ৮, ১২, ১৩, ১৮, ও ২৪ নং ওয়ার্ডকে রেড জোন করা হয়েছে।

তবে কোনোটারই সম্পূর্ণ ওয়ার্ড রেড জোন নয়। অনুমোদন পেলে জানানো হবে চিন্হিত লকডাউন হবে।

নারায়ণগঞ্জ জেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, জেলার কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা