র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচবিবিতে মাদক ব্যবসায়ী মৃত্যু
সারাদেশ

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জয়পুরহাট প্রতিনিধি:

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়পুরহাটের পাঁচবিবিতে রবিউল ইসলাম (৩২) নামের একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার ২৪ জুন ভোর রাতে রতনপুর সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, ভারত থেকে একদল মাদক পাচারকারী মাদক দ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করার খবর পেয়ে জয়পুরহাটের র‌্যাব সদস্যরা রতনপুর সুইচ গেট এলাকায় ওঁত পেতে থাকে। পরে র‌্যাব সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে মাদক পাচারকারীরা হামলা চালায়। এসময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৫০২ পিস ফেনসিডিল, ১ হাজার ২০০ পিস ইয়াবা, ১টি সুটার গান, ৩টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮রাউন্ড গুলি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান, মাদক ব্যবসায়ী রবিউলের বিরুদ্ধে ১৮-১৯টি মাদকের মামলা রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা