সারাদেশ

বউয়ের হাতে নিগৃহীত শ্বশুর-শাশুরি

নাটোর প্রতিনিধি:

নাটোরে নিজ ছেলের বউয়ের নির্যাতনে এক বৃদ্ধ দম্পতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২২ জুন) বিকেলে থানায় গিয়ে তারা এমন অভিযোগ করেছেন ঐ নির্যাতিত শ্বশুর- শাশুড়ি।

এদিকে থানায় যাওয়ার পথে তাদের কাছে থাকা চারশ' টাকা নিয়ে পালিয়েছে জনৈক ভ্যানচালক। পরে তাদের কান্নাকাটি করতে দেখে চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাবু মোল্লা থানায় নিয়ে যান।

জানা গেছে, নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ খোরশেদ আলী (৯০) ও তার স্ত্রী আয়শা খাতুনকে (৭৫) মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাদের ছেলের বউ।

তাদের বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামে। তাদের তিন ছেলে ও দুই মেয়ে। ছেলে-মেয়েদের বিয়ে হয়ে গেছে।

ভুক্তভোগী ওই বৃদ্ধ দম্পতির প্রতিবেশীরা জানান, তারা একটি ছাপরা ঘরে থাকেন। সেটিও ঝড়ে ভেঙে গেছে। জোড়াতালি দিয়ে ওই ঘরেই থাকেন তারা। বয়োবৃদ্ধ হওয়ার কারণে ছোট ছেলে বাহারের স্ত্রী মঞ্জু বেগম তাদের ভালো চোখে দেখেন না। মাঝেমধ্যেই মারধর করেন।

খেয়ে না খেয়ে দুঃখ কষ্টে চলছে তাদের জীবন। বাড়িটুকু ছাড়া তাদের কোনো সহায় সম্পত্তিও নেই। তিন ছেলের খরচে চলেন তারা। বড় দুই ছেলে থাকেন ঈশ্বরদীতে। ছোট ছেলের স্ত্রী মঞ্জু বেগম মাঝে মধ্যেই বৃদ্ধা আয়শা খাতুনকে মারধর করেন। প্রতিবাদ করলে খাবার দেন না।

বৃদ্ধ খোরশেদ আলী জানান, বয়স্কভাতা ছাড়া জীবনে কোনো সাহায্য সহযোগিতা পাননি। এমনকি এই করোনাকালেও কোনো স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেও কেউ তার খোঁজ নেয়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানা পুলিশের ওসি মোজাহারুল ইসলাম বলেন, অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা