সারাদেশ

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্কসংকেত থাকার কারণে সোমবার (২১ ফেব্রুয়ারি) টেকনাফ–সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএর নদীবন্দর জেটিঘাট থেকে পর্যটক নিয়ে সাতটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে জাহাজগুলো সেন্ট মার্টিনে পৌঁছায়।

বেলা সাড়ে তিনটার দিকে জাহাজগুলোতে করে আটকে পড়া তিন হাজার পর্যটক টেকনাফ ও কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়ে আসেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জহির উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩ নম্বর সতর্কসংকেত থাকার কারণে গতকাল সোমবার টেকনাফ–সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে গতকাল সন্ধ্যা থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পরে সতর্কসংকেত প্রত্যাহার করা হলে সকাল থেকে দুই নৌপথে আবার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, এক দিন বন্ধ থাকার পর পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ সকালে তাঁদের দুটি জাহাজে ৬৩৫ পর্যটক সেন্ট মার্টিনে গেছেন। বেলা সাড়ে তিনটায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটক জাহাজ দুটি আবার টেকনাফে ফিরে আসবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, জাহাজ চলাচল বন্ধের কারণে প্রায় তিন হাজার পর্যটক সেন্ট মার্টিনে আটকা পড়েছেন। তবে আজ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সন্ধ্যার মধ্যেই পর্যটকেরা নিরাপদে টেকনাফ ও কক্সবাজার ফিরতে পারবেন। সেন্ট মার্টিনে আটকে পড়া সব পর্যটক এখন পর্যন্ত নিরাপদে আছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা