সারাদেশ

সৈয়দপুরে মাংসের লাগামহীন দামে অসহায় ক্রেতা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের প্রায় সব বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম রাখা হচ্ছে ৫৮০-৬০০ টাকা। চলতি মাসের শুরুতেও ৪৮০-৫২০ টাকার মধ্যে বিক্রি হয়েছিল। আর গত কয়েকদিন ধরে প্রতি কেজি খাসির মাংস ৬৫০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা ১৫ দিন আগেও ৫৮০-৬২০ টাকায় বিক্রি হয়েছিল।

কয়েকদিনের ব্যবধানে গরুর ও খাসির মাংসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার জন্য যোগানের সংকটের কথা বলছেন মাংস ব্যবসায়ীরা। আর ক্রেতাদের দাবি, বাজার মনিটরিং না থাকায় সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাদিম ছোটু জানান, প্রতি বছরে এই শীতকালে বিয়ে, ওরশ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের হিড়িক পড়ে। ফলে গরু, ছাগলের চাহিদা বেড়েছে। তাই মাংসের দামও বাড়তি। বাজারে গরুর সরবরাহ কম তা বলা যাবে না। তবে একশ্রেণির অসাধু বিক্রেতা অজুহাত দেখিয়ে দাম বৃদ্ধি করে বিক্রি করছে।

আরও পড়ুন: কৃষক হত্যায় ২৩ জনের কারাদণ্ড

পৌর বাজারে আসা ক্রেতা আতিক আলম বলেন, বাজারে মূল্য তালিকা চোখে পড়েনি। বাজার মনিটরিং করতেও দেখা যায় না কাউকে। ফলে সিন্ডিকেটের মাধ্যমে এই বাড়তি দাম নিচ্ছেন মাংস ব্যবসায়ীরা। সব মিলে মাংসের বাজার দিন দিন বেড়ে যাওয়ায় এখন সীমিত আয়ের পরিবারে গরুর বা খাসির মাংস কেনার সাধ্য নেই।

ঢেলাপীড়হাটের গরু ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, গরু কিংবা খাসির কোনো সংকট নেই। দেশীয় গরুর সরবারহ ভালো। ফলে গত ৩ মাসে চাহিদা বাড়লেও বাজারে কোনো সংকট নেই। তাছাড়া গরু-খাসির কোন দামও বাড়েনি। মাংসের দাম বাড়ার জন্য ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন তিনি।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, শিগগিরই অভিযান চালিয়ে মাংসের দাম নিয়ন্ত্রনে আনা হবে। অসাধু মাংস ব্যবসায়ীকে আমরা শাস্তির আওতায় আনবো। এছাড়া বাজারে যে সব পণ্যের দাম বেড়েছে, সে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে আমরা নিরলসভাবে কাজ করছি। অভিযানের ফলে অনেক পণ্যের দাম কমে এসেছে।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান জানান, গরু ও খাসির মাংসের দাম নির্ধারণ প্রক্রিয়াধীন আছে। শুধু মাংস নয় সব পণ্যের দাম নির্ধারণ করে নতুন করে তালিকা লাগানো হবে। প্রতিদিন করা হবে বাজার মনিটরিং।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা