সারাদেশ

মুন্সীগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকার টঙ্গীবাড়ী-বালিগাঁও সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাদারীপুর জেলার চরভদ্রাসন এলাকার শহিদুুল মাদবরের স্ত্রীর শিউলী বেগম (৪৫) ও মেয়ে পুতুল আক্তার (২০)।

অপরদিকে, দুর্ঘটনায় আহত হয়েছে নিহত পুতুলে শিশু মেয়ে আনিষা (২) ও সিএনজি চালক। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক বাবুল (৩৮) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিউলী বেগম ও মেয়ে আনিসাকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা থেকে মাদারীপুরের বাড়িতে ফিরতে ফিরছিলেন পুতুল আক্তার।

পথে তাদের বহনকারী সিএনজি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেতে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: ভর্তুকি থেকে সরে আসার নির্দেশনা

এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি, ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ে। দুর্ঘটনায় আহত হয় শিশু আনিষা ও সিএনজি চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: এখন দেখা যাবে কারা আসল বন্ধু

ঘাতক ট্রাক ড্রাইভার বাবুলকে আটক করা হয়ছে। আহত শিশু ও সিএনজি চালককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনী পদক্ষেপ শেষে নিহতদের মহদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা