সারাদেশ

দেওয়ানগঞ্জে সিএনজি উল্টে শিশুর মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরার পাথরের চর বাজার এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

শিশু আবু রায়হান তার বাবা-মায়ের সঙ্গে সিএনজি অটোরিকশা দিয়ে রৌমারী যাচ্ছিল। নিহত শিশু আবু রায়হান বকশীগঞ্জ উপজেলার মো. শাহিন মিয়ার ছেলে।

আরও পড়ুন: সৈয়দপুরে মাংসের লাগামহীন দামে অসহায় ক্রেতা

প্রত্যক্ষদর্শিরা জানায়, বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা রৌমারীগামী একটি সিএনজি অটোরিকশা পাথরের চর বাজারে টোলঘরের সামনের সড়কে টানানো রশিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবু রায়হান। পুলিশ গাড়িটি জব্দ করলেও গাড়িরচালক পালিয়ে গেছেন।

এ বিষয়ে সানান্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোহায়ের হোসেন খান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা