সারাদেশ

ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় নাঈম কাজী (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম।

পুলিশ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাঈমকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠিয়েছে। গ্রেফতার নাঈম কাজী উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ছাত্রলীগ নেতা নাঈম গত ২১ জানুয়ারি ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তরুণীর বাবা নাঈমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে নাঈমকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায়ও একটি মামলা হয়েছে। পরে ছাত্রলীগ নেতা নাইমকে গ্রেফতার করে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা