সারাদেশ

শিবচরে মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে

শফিক স্বপন, মাদারীপুর: পদ্মা সেতুর চ্যালেঞ্জ মোকাবেলায় শিবচরের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের প্রস্তুত হওয়ার আহ্ববান জানিয়েছে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। জাতীয় সংসদ ভবনের এলডি হলে শিবচরের উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ, নবনির্বাচিত ও পরাজিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় এ আহ্ববান জানান।

চীফ হুইপ এদিন দীর্ঘ সময় একে একে ইউনিয়ন পর্যায়গুলোর নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশ নেন।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টিকা না নিয়েও সার্টিফিকেট পেলেন দম্পতি

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে পদ্মা পাড়ের শিবচরে বিভিন্ন মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে।

আমরা এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে এলাকায় শান্তি শৃঙ্খলায় বজায় রাখতে হবে। কোন অবস্থাতেই কোন ধরনের বিশৃঙ্খলা ও জনগনের জন্য অশান্তি সহ্য করা হবে না। যারা নির্বাচনে নির্বাচিত হয়েছেন বা পরাজিত হয়েছেন, সবাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ন। দলীয় শৃঙ্খলায় মেনে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা