ছবি- সংগৃহিত
সারাদেশ

জনগণের কাছে বিএনপির কোনো গ্রহণ যোগ্যতা নেই

শরীয়তপুর প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে। খালেদা জিয়ার সাজা হলে একটি বড় মিছিলও করতে পারেনি তারা। খালেদা জিয়ার জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ নির্দেশনা দিয়ে গুলশানের বাসায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। এমনটাই বলেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শরীয়তপুরে একটি ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্র করতে চায়। নির্বাচন আসলে রাগ করে। নির্বাচন কমিশনে ওনারা যাবেন না, নিয়মের মধ্যে থাকবেন না। গত নির্বাচনে ওনারা যান নাই। নির্বাচন প্রতিহত করতে চাইছে। কীভাবে সারাদেশে আগুন সন্ত্রাস করছে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে আপনারা দেখেছেন।

তিনি বলেন, দেশের মানুষ তাদের প্রতিহত করছে। আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। জনগণের কাছে বিএনপির কোনো গ্রহণ যোগ্যতা নেই। কারণ তারা বিপদে-আপদে থাকেন না। তিন বছর করোনার মধ্যে তাদের কেউ দেখেন নাই। বাংলাদেশের কোথাও বিএনপি নেতাকর্মীরা ছিলেন না।

তিনি আরও বলেন, পরবর্তী নির্বাচন জাতীয় নির্বাচন, নৌকার নির্বাচন। আবারও বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী করবেন। সারা বিশ্বে তিনি সততায় সেরা, মানবতায় সেরা ও যোগ্যতায় সেরা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা