সড়ক দুর্ঘটনা (ছবি: সংগৃহীত)
সারাদেশ
সিএনজিতে ট্রাকচাপা

কুমিল্লায় সড়কে ঝরল পাঁচ প্রাণ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি তুঁত বাগান এলাকায় এ হতাহতের র্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী জহিরুল ইসলাম, জালাল, সাইফুল ইসলাম এবং চালক জুলহাস মিয়া। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, সকাল সোয়া ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তুঁত বাগান এলাকায় একটি ডাম্পট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। এতে আহত হন আরও দুজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: ভাতার আওতায় আসছে সব প্রতিবন্ধী

তিনি জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা