সারাদেশ

বোয়ালমারীতে সংখ্যালঘুর পেঁয়াজের চারা নষ্ট, দোকানে আগুন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে দুর্বৃত্ত কর্তৃক এক সংখ্যালঘুর জমির পেঁয়াজ নষ্ট এবং অপর সংখ্যালঘুর দোকানে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ হিংসাত্মক ঘটনায় ওই গ্রামের হিন্দু পরিবারগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এ ব্যাপারে সংশ্লিষ্টরা বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র বিশ্বাস তার দশ শতক জমিতে এবার পেঁয়াজ লাগিয়েছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে দুষ্কৃতকারীরা তার প্রায় আধা শতক জমির পেঁয়াজের ফলন্ত চারাগাছ তুলে ফেলেন। পরদিন সকালে তিনি এ অবস্থা দেখে মুষড়ে পড়েন।

একইরাতে ওই গ্রামের অপর সংখ্যালঘু ব্যবসায়ী অরুণ চন্দ্রের বেড়াদী বাজারে অবস্থিত দোকানে আগুন দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ওই রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়ে ছিলেন অরুণ চন্দ্র। রাত আনুমানিক দুইটার দিকে তার দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়।

এতে তার দোকানঘরের সাইনবোর্ড ও টিনের চালের অংশবিশেষ পুড়ে যায়। পরে টের পেয়ে অরুণ চন্দ্র শোর-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। অরুণ চন্দ্র ও প্রহলাদ বিশ্বাস জানান, গ্রামের কারো সঙ্গেই তাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তবে গ্রাম্য দলাদলির জেরে এ ঘটনা ঘটতে পারে।

তারা আরো জানান, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তারা নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন। এতে বিএনপির একজন পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা অসন্তুষ্ট ছিলেন। এর জের ধরেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা। এ ঘটনায় ভুক্তভোগী প্রহলাদ চন্দ্র বিশ্বাস ও অরুণ চন্দ্র বৃহস্পতিবার বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বলেন, নির্বাচনে আমি নৌকার প্রার্থী ছিলাম। ভূক্তভোগীরাসহ গ্রামের হিন্দুরা আমার পক্ষে কাজ করেন। তারা সব সময়ই আমার সঙ্গে দল-পার্টি করেন। নির্বাচনে আমি অল্প ভোটে হেরে গেলে নির্বাচনের পর থেকে আমার প্রতিপক্ষরা আমার লোকজনকে নানাভাবে হেনস্থা ও হুমকি-ধমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায়ই ওই দুটি ঘটনা ঘটেছে বলে আমার বিশ্বাস।

এ ব্যাপারে বোয়ালমারী থানার তদন্ত কর্মকর্তা আবদুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা