সারাদেশ

আধুনিক বাস টার্মিনালটি চালু হলে বৃদ্ধি পাবে যাত্রী সেবা

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে আধুনিক পৌর বাস টার্মিনালটি চালু হলে পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের দৃশ্যপট। ফলে বৃদ্ধি পাবে যাত্রী সেবা কার্যক্রম। পদ্মা বহুমুখী সেতু নির্মাণের সাথে সাথে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে মাদারীপুর জেলার। দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগ সূত্র স্থাপনের মাধ্যম হিসেবে অবদান থাকবে মাদারীপুরের।

পদ্মা সেতুর কথা বিবেচনা করে মাদারীপুরে নির্মিত হচ্ছে মাদারীপুর পৌরসভা কেন্দ্রীয় আধুনিক বাস টার্মিনাল। আধুুনিক সুযোগ-সুবিধা সম্বলিত তিনতলা বিশিষ্ট আধুনিক বাস টার্মিনালে থাকছে বাস পার্কিংসহ যাত্রী ও বাস শ্রমিকদের নানাবিধ সুযোগ সুবিধা। টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায় শীঘ্রই উদ্বোধন করা হবে টার্মিনালটি। টার্মিনালটি চালু হলে যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তনসহ বৃদ্ধি পাবে যাত্রী সেবা।

মাদারীপুরের শহরে ৪ একর ৩৭ শতাংশ জমির উপর নির্মিত হচ্ছে মাদারীপুর পৌরসভা কেন্দ্রীয় আধুনিক বাস টার্মিনাল। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ২৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে টার্মিনালটির কাজ করছে আলাউদ্দিন ট্রেডিং কোং লিঃ। টার্মিনালটির কাজ প্রায় শেষ পর্যায় শীঘ্রই উদ্বোধন করা হবে টার্মিনালটি। তিনতলা বিশিষ্ট টার্মিনালটিতে থাকছে লোকাল ও দূরপাল্লা বাসের জন্য ভিন্ন ভিন্ন প্রবেশদ্বার, কারওয়াশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বাস চালক ও শ্রমিকদের বিশ্রামাগার, মহিলা ও পুরুষ যাত্রীদের জন্য আলাদা আলাদা আধুনিক ওয়েটিং রুম, রেস্ট রুম, মসজিদ, ভিআইপি লাউঞ্জ, রেস্তোরা, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, প্রতিবন্ধী যাত্রীদের জন্য র‌্যাস্পসহ যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা। মনোমুগ্ধকর বাস টার্মিনালটি চালু হলে মাদারীপুর জেলায় প্রবেশ করবে বিভিন্ন জেলার দূরপাল্লার বিলাস-বহুল গাড়িসহ বিভিন্ন শ্রেণির গাড়ি। এতে দেশের বিভিন্ন জেলার সাথে মাদারীপুরের যোগাযোগ আরো সহজতর হবে।

আধুনিক বাস টার্মিনাল ছিল বাস চালক-শ্রমিকদের দীর্ঘদিনের স্বপ্ন। বাস টার্মিনালটি চালু হলে তারা পাবেন নানা সুযোগ-সুবিধা। তাই টার্মিনালটি হওয়ায় খুশি বাস শ্রমিকরা।

পূর্বে যাত্রীদের বসার কোন ব্যবস্থা ছিল না। এমনটি খাবারের কোন রেস্তোরা না থাকায় ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের। এমনটি ছিল না কোন টয়লেটের ব্যবস্থা। আধুনিক টার্মিনাল হওয়ায় এসব ভোগান্তি দূর হয়ে উন্নত সেবা পাবেন প্রত্যাশা যাত্রীদের।

আলাউদ্দিন ট্রেডিং কোং লিঃ সাইট ইঞ্জিনিয়ার মো. আমান বিশ্বাস জানান, আধুনিক বাস টার্মিণালটি নির্মাণে যাবতীয় মান বজায় রেখে কাজ করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে।

মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ জানান, বিদেশী বাস টার্মিনালের আদলে নির্মিত হচ্ছে মাদারীপুরের আধুনিক বাস টার্মিনাল। পদ্মা সেতুর সাথে সাথে মাদারীপুরের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় সময়ের দাবি ছিল মাদারীপুরে একটি আধুনিক বাস টার্মিনাল। টার্মিনালটি নির্মাণের ফলে মাদারীপুরের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন সাধিত হবে।

পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাদারীপুর জেলা হবে যাতায়াতের কেন্দ্রবিন্দু। আর সে কেন্দ্রবিন্দুতে আধুনিক টার্মিনালটি যাত্রী ও বাস শ্রমিকদের জন্য ভ্রমন ব্যবস্থায় ব্যাপক ভুমিকা রাখাসহ অর্থনৈতিকভাবেও ভুমিকা রাখবে বলে আশাবাদ মাদারীপুরবাসীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা