সারাদেশ

পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে মানসুরা আক্তার নামেকে এক গৃহবধুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকার শত শত নারী। সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝর্না বেগম, পরভীন বেগম, রাহিমা বেগম ও নিহতের ভাই বেলাল হোসেন। অভিযোগ করে তারা বলেন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মেয়ে মানসুরার বিয়ে হয়েছিলো পার্শবর্তী আমখোলা ইউনিয়নে। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ননদের জামাই এমাদুল ইসলাম তাকে ধর্ষণের পর হত্যা করে।

পরে স্থানীয় চৌকিদারের সহয়তায় তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করে। তবে নিহতের ভাই গলাচিপা থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ। মানসুরা হত্যার বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শনও করে নারীরা।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

নিহতের ভাই বেলাল জানান, মানসুরার ননদের জামাই এমাদুল দীর্ঘ দিন ধরে তার বোনের ইজ্জত লুটের পরিকল্পনা করে আসছিলো। এর আগেও একবার সে তার বোনকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে শালিস বৈঠকও হয়। তখন এমাদুল তার বৌকে তালাক দেয়ার হুমকী দিলে এমাদুলকে কোন শাস্তি দিতে পারেনি তারা।

ঘটনার দিন এমাদুল বাড়িতে তার বোনকে একা পেয়ে ধর্ষণ করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজায়।

অভিযুক্ত এমাদুল মোবাইল ফোনে জানান, তিনি নির্দোষ। শাশুড়ীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গলাচিপা থানায় এ বিষয় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়া সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা