সারাদেশ

ভারতীয় নাগরিকে অস্ত্র মামলায় যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিলন সিংহ (৪২) নামে এক ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে ।

৭টি অস্ত্র ও ৪৭ রাউন্ড গুলিসহ আটকের মামলায় আদালত এ রায় দেন। আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, অস্ত্র মামলায় আদালত রায় দিলেও ভারতীয় নাগরিক মিলন সিংহের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলাটি এখনও চলমান রয়েছে।

এপিপি ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাপিড়াটোলা গ্রামে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ মিলন সিংহকে আটক করে র‍্যাব। এ সময় ভারতীয় নাগরিক মিলন সিংহের কাছ থেকে ৭টি বিদেশি পিস্তল, ৪৭ রাউন্ড গুলি ও ১৪টি ম্যাগজিন জব্দ করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। ঘটনার দিন রাতেই শিবগঞ্জ থানায় বাদী হয়ে অস্ত্র আইনে ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা

জানা গেছে, অস্ত্রগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইতালির তৈরি। অস্ত্রের গায়ে লেখা ছিল, এগুলো শুধুমাত্র সেনাবাহিনীর ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ এসব অস্ত্র বিক্রির জন্য বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় নাগরিক শ্রী মিলন সিংহ। অস্ত্র মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম বলেন, ভারতীয় নাগরিক মিলন সিংহের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়। এতে অস্ত্র আইনে বৃহস্পতিবার দুপুরে আদালত মিলন সিংহকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া অস্ত্র মামলার রায় হলেও অবৈধ অনুপ্রবেশের দায়ে হওয়া মামলাটি চলমান রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা