সারাদেশ

যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৫

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: লক্ষীপুরের আলোচিত কিশোর অটোরিকশা চালক ইয়াছিনের অটোরিকশা চুরির ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলো আন্তঃজেলা চোরচক্রের সদস্য লক্ষীপুর জেলার লাহারকান্দি ইউনিয়নের আবুল কালামের ছেলে মো.রুবেল হোসেন (৩০) একই ইউনিয়নের আহছান উল্যার ছেলে মো. নিজাম উদ্দিন (২৪) ও অলি আহম্মদের ছেলে মো. হেলাল উদ্দিন (৪৫) লক্ষীপুর জেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শাহ মো. ছবিউল করিমের ছেলে শাহ মো.মঞ্জুরুল করিম ওরফে নাঈম (৩১) নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো.আব্দুল জলিল (৫২)।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে নোয়াখালী ও লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে র‌্যাব। একই দিন দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব-১১, (সিপিপি-৩) লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামি মো.আব্দুল জলিলের দেয়া তথ্য মতে নোয়াখালী জেলার সদর উপজেলার ৫নং বিনোদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কাদির হানিফ গ্রামের হুজু মিয়ার বাড়ীর রুবেলের গ্যারেজ থেকে ইয়াছিনের চুরি হওয়া ব্যাটারী চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, অটোরিকশাটি চুরি করে নোয়াখালী জেলার সদর থানার মাইজদী এলাকায় অপর ২ আসামী নাঈম ও জলিলের কাছে নগদ ২৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। উদ্ধারকৃত অটোরিকশা এবং আসামী রুবেল ও নিজামকে চালক ইয়াছিন সনাক্ত করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অভিযোগকারী মো.জনি লক্ষ্মীপুর জেলার সদর থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সকাল অনুমান ১১টার দিকে চালক মো. ইয়াছিন আরাফাত (১৪) অটোরিকশা নিয়ে লক্ষীপুরের ভবানীগঞ্জ চৌরাস্তার মাথায় পৌঁছলে গ্রেফতারকৃত আসামি রুবেল হোসেন, নিজাম উদ্দিন পরিকল্পিতভাবে ভবানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে তার অটোরিকশা ভাড়া করে বিভিন্ন এলাকায় অটোরিকশা ঘুরায়।

দুপুর অনুমান দেড়টার দিকে চালক মো. ইয়াছিন আরাফাত অটোরিকশার আসামীদ্বয়কে সাথে নিয়ে ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন হলবান মসজিদের পশ্চিম পার্শ্বের ৬ তলা বিল্ডিংয়ের সামনে পৌঁছলে আসামি মোঃ রুবেল হোসেন ৬ তলা বিল্ডিং এর ৩য় তলা হতে সাউন্ড বক্স আনার জন্য চালক ইয়াছিনকে বলে।

তখন চালক মো. ইয়াছিন আরাফাত অটোরিক্সাটি আসামীদ্বয়ের হেফাজতে রেখে ৩য় তলায় সাউন্ড বক্সের জন্য যায়। রুবেল তার ব্যবহৃত মোবাইল নং- ০১৮৭৬৬১৪৬৫৭ হতে ইয়াছিন এর ০১৮৭০০৪৫৮২৫ নাম্বারে ফোন করে ৩য় তলার রুমের কথা বলতে থাকে। চালক মো. ইয়াছিন আরাফাত বিল্ডিংয়ের ৩য় তলায় গিয়ে কাউকে দেখতে না পেয়ে পুনরায় বিল্ডিংয়ের নিচে এসে দেখতে পায় তার অটোরিকশাটি নেই। রুবেল এর নাম্বারে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। উক্ত ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা