সারাদেশ

নোয়াখালীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নূর মোহাম্মদ (৩২) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দার টেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকার নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে নূর মোহাম্মদ মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি গাবুয়া নামক এলাকায় পৌঁছলে জনতা বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এত মোটরসাইকেল আরোহী যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মৃদুল কান্তি কুরি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই সাথে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা