সারাদেশ

চাঁদপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই নারীর বয়স আনুমানিক ১৮ বছর।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বালিথুবা ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের পাইকদী খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন থানা ও নৌ-পুলিশ।

স্থানীয়রা জানায়, দুপুরের পর মরদেহটি ভাসতে ভাসতে নদীর তীরে আসলে স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে তারা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদ্গঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানা এবং চাঁদপুর সদর নৌ পুলিশ থানার পুলিশ সদস্যরা।

চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, মরদেহের বয়স আনুমানিক ১৮ বছর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা