সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাবার হাতে মেয়ে খুন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বাবার হাতে নিজের মেয়ে খুন হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌসের বয়স আড়াই বছর। এ ঘটনায় ঘাতক বাবা জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান জানান, সরকারপাড়া গ্রামের জাকির হোসেন ৪ বছর পূর্বে বিয়ে করে বেলি আকতারকে। বিয়ের কয়েক বছর পর তাদের সংসারে জন্ম নেয় জান্নাতুল ফেরদৌস। এদিকে কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।

আরও পড়ুন: যৌতুকে বলি, বাকরুদ্ধ গৃহবধূ

বৃহস্পতিবার রাতে জাকির হোসেন ধারালো কাঁচি দিয়ে নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে পিতা জাকির হোসেনকে গ্রেফতার করে। হত্যার দায় স্বীকার করেছে ঘাতক পিতা জাকির। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা