সারাদেশ

যৌতুকে বলি, বাকরুদ্ধ গৃহবধূ

সান নিউজ ডেস্ক: স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে নির্যাতনের শিকার গৃহবধূ সাথী আক্তার (২৪) । ভালোবেসে আট বছর আগে রাজু আহমেদকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে চার বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের কয়েক বছর পর রাজু-সাথীর সংসারে আঘাত হানে যৌতুক। সে যৌতুকে বলি হয়ে এখন বাকরুদ্ধ হয়ে জীবন পার করছে ।

পুলিশ, স্থানীয় ও গৃহবধূর পরিবার সূত্র জানায়, যৌতুকের জন্য সাথীর ওপর অমানুষিক নির্যাতন করতেন স্বামী রাজু আহমেদসহ তার পরিবারের লোকজন। মেয়ের সুখের কথা চিন্তা করে সাথীর পরিবার দুই লাখ টাকা রাজুর হাতে তুলে দেন। রাজুর লোভ বাড়তে থাকে। এবার পাঁচ লাখ টাকা দাবি করেন সাথীর পরিবারে কাছে। টাকা দিতে না পারলে নির্যাতন বাড়তে থাকে সাথীর।

তারা বলেন, সাথীর দেহের বিভিন্ন স্থানে ছ্যাঁকাসহ মারধরের চিহ্ন রয়েছে। তার স্পর্শকাতর স্থানগুলোতে সিগারেটের আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ৩০ নভেম্বর এ নিয়ে একটি পারিবারিক বৈঠক হলে রাজু তার পরিবার এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে সাথীর পরিবারকে আশ্বাস দেন।

সাথীর বাবা বারেক শেখ বলেন, আমি একটি তেলের পাম্পে সামান্য বেতনের কর্মচারী। ফলে মেয়ের জামাইয়ের যৌতুকের আবদার মেটাতে পারেনি। যার কারণে আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

২ ফেব্রুয়ারি মারাত্মক আহত অবস্থায় সাথীকে তার মা-বাবা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি বাড়ি আনা হয়। নির্যাতন সইতে না পেরে সাথী এখন বাকরুদ্ধ হয়ে পড়েছে।

এ দিকে মেয়ের উপর অমানুষিক নির্যাতনের বিচারে সাথীর মা নুরজাহান বেগম মামলা করেন। মামলার পর থেকে সাথীর স্বামী রাজু আহমেদসহ তার পরিবারের সদস্যরা পলাতক।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, নির্যাতনের মামলার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয় হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা