সারাদেশ

পাচারকালে ৭ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় ইদ্রিস নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচারের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সয়ম সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়। তাদেরকে পাচার করে নিয়ে যাচ্ছিলেন মানবপাচারকারী চক্রের সদস্য মো. ইদ্রিস।

আরও পড়ুন: প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অনশন

র‍্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, মানবপাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু র‍্যাবের গোয়েন্দা তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা মানবপাচারকারী চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা