সারাদেশ

যুবকের গোপন অঙ্গ কর্তন, গৃহবধূ আটক

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে জহুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের গোপন অঙ্গ কেটে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ মুন্নী খাতুনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ওই গৃহবধূ জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার জলশুকা গ্রামে এ ঘটনা ঘটে। জহুরুল ইসলাম উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে। গ্রেফতার মুন্নী পাশের উপলশহর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্যক্তের জের ধরে সোমবার রাতে জহুরুল ইসলামের গোপন অঙ্গ কেটে দেন মুন্নী খাতুন। এ সময় রক্তাক্ত অবস্থায় জহুরুল ছুটে গিয়ে জালশুকা বাজারের লোকজনকে জানালে তারা তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

মুন্নী’র শ্বাশুড়ি গোলাপজান বেগম জানান, জহুরুল দীর্ঘদিন থেকেই তার পুত্রবধূকে কু-প্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বাধ্য হয়ে তার ছেলে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে বসবাস করছিলো।

মুন্নী বেগমের মা গুলজান বেওয়া জানান, মাদকাসক্ত জহুরুলের কারণেই জামাই-মেয়ে আমার বাড়িতে থাকতে শুরু করেন। কয়েকদিন আগে আমার মেয়ে জামাই টাঙ্গাইলে কাজে যায়। সোমবার রাতে সে পুনরায় আমার মেয়ের কাছে আসে। এ সময় তার প্রস্তাবে রাজি না হওয়ায় ধারালো ছুরি দিয়ে মুন্নীকে হত্যা করতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে জহুরুলের বিশেষ অঙ্গ কেটে যায় বলে দাবি করেন তিনি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, জহুরুল নানাভাবে উত্যক্ত করে আসছিল বলে মুন্নী দাবি করেছে, তদন্তে সঠিক বিষয় বের হয়ে আসবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় সোমবার জহুরুলের বাবার দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মুন্নীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা