সারাদেশ

নোয়াখালীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেটকার-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জসিম (৬০) ও চরজব্বর উপজেলার চরআমান উল্যাহপুর গ্রামের কিরণ চন্দ দাসের ছেলে জুয়েল চন্দ দাস (২৮)।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে সুবর্ণচর উপজেলার আল আমিন বাজারের সংযোগ সড়ক থেকে সোনাপুর টু চেয়ারম্যান ঘাটের মূল সড়কের মাঝখানে একটি মোটরসাইকেল উঠে পড়ে। এ সময় চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা আল আমিন বাজার সড়ক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মাঝখানে পড়ে যাওয়া মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় এক যুবককে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা