ছবি-সংগৃহিত
সারাদেশ

দুই কৈয়া ভোলের দাম ২০ হাজার

বরগুনা প্রতিনিধি: সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরে বরগুনার জেলেদের জালে ধরা পড়েছে বিশাল সাইজের দুটি কৈয়া ভোল মাছ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বরগুনা মাছের বাজারে মাছ দুটি ২০ হাজার টাকায় বিক্রি হয়।

বরগুনার মাছ ব্যবসায়ীরা জানান, রোববার বঙ্গোপসাগরে সুন্দরবন এলাকার কয়েকজন জেলের জালে ভোল মাছ দুটি ধরা পড়ে। স্থানীয় জেলেরা এই মাছকে ‌‘কৈয়া ভোল’ হিসেবে চেনেন।

এরমধ্যে একটি মাছের ওজন ২৫ কেজি, অপরটির ওজন ১০ কেজি। জেলেদের কাছ থেকে মাছ দুটি খুচরা পাইকাররা কিনে এনে বাজারের সিদ্দিক মৎস্য আড়তে বিক্রি করেন। আড়ত থেকে খুচরা ব্যবসায়ী সজীব হোসেন প্রতি কেজি ৮০০ টাকা দরে মাছ দুটি কেনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, স্থানীয়রা এ মাছকে কৈয়া ভোল হিসেবে জানেন। সাধারণত শীত মৌসুমে এ মাছ সাগরে জালে ধরা পড়ে। এ মাছ খুবই সুস্বাদু। বাজারে এর চাহিদাও অনেক।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা