সারাদেশ

১৬ জন লাগে এক ঘুড়ি উড়াতেই!

নিজস্ব প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলায় ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৩৫) ২২ ফুট দৈর্ঘ্যের একটি ঘুড়ি তৈরি করেছেন। এটি উড়াতে ১৬ জন মানুষের প্রয়োজন হয়। আর এই ঘুড়ি উড়িয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি।

জানা যায়, করোনার কারণে অনেকেই নিজ বাড়িতে অবস্থান করছেন। সময় যেন কাটছেই না। চারিদিকে এক অস্থিরতা। তাই একটু মানসিক প্রশান্তির আশায় অনেকেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোয় মনোনিবেশ করেছেন। এমনকি এটি নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতাও। প্রথম স্থানে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে নতুন নতুন ডিজাইনের বিশাল আকৃতির ঘুড়ি তৈরি করছে অনেকেই। তবে নজর কেড়েছে ২২ ফুট দৈর্ঘ্যের এই ঘুড়ি। এর নাম রাখা হয়েছে রকেট ঘুড়ি।

ঘুড়ির মালিক আনিছুর রহমান জানান, ২২ ফুট রকেট ঘুড়ি তৈরি করতে ব্যবহার করা হয়েছে দুটি আস্ত বাঁশ, তিন কেজি পলিথিন কাগজ, ২শ' গ্রাম কট সুতা। প্রতিদিন ১০ জন মানুষের শ্রমে চার দিনে প্রস্তুত করা হয়েছে ঘুড়িটি। খরচ হয়েছে ২০ হাজার টাকা। গত কয়েকদিন ধরে ঘুড়িটি উড়ানো হচ্ছে।

কাটাখালী গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ জানান, দানব আকৃতির রকেট ঘুড়ি উড়াতে মোট ৮ কেজি দড়ি ব্যবহার করা হয়। দড়ি ধরতে ৭-৮ জন আর ঘুড়ি উড়িয়ে দিতে ৭-৮ জন মোট ১৬ জনের মানুষের প্রয়োজন হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা